ঠাকুরগাঁওয়ে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:২০ এএম

ঠাকুরগাঁওয়ে চলন্ত পাটবোঝাই ট্রাকে আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার পাট ভস্মীভূত হয়। রোববার সন্ধ্যায় ভুল্লী থানার পাশে তিয়াস-তিমুর পেট্রল পাম্পের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাকে মহাসড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সাথে পাটের সংঘর্ষ হলে শর্ট সার্কিট হয় এবং তা থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন জানান, ট্রাকের ওপর দিকে নিরাপদ সীমার উপরে পাট বোঝাই করার কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার পর  ট্রাকের চালক ও হেলপারকে পাওয়া না যাওয়ায় আরও সুনির্দিষ্টভাবে কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় প্রায় ১৫ লাখ টাকার পাট।

 ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভুল্লী থানার পুলিশ এসে মহাসড়কে যানজটমুক্ত করে। এরপর পাটের গাড়িটি পুনরায় লোড নিয়ে ঢাকার পথে রওয়ানা হয় বলেও জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর