পীরগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত বিএসএফের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জের দানাজপুর সীমান্তে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করা হয়। হস্তান্তর প্রক্রিয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশের পীরগঞ্জ থানা এবং ভারতের রায়গঞ্জ থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন মরদেহ হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন।

নিহত আসাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুল হকসহ তিন বাংলাদেশি যুবক গুরুতর আহত হন। বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল মারা যান।

এ ঘটনায় মোস্তাকিম ও শ্রী উদা রায় নামে অপর দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক রয়েছেন।

শনিবার ভোরের এ ঘটনার পর থেকেই আসাদুলের পরিবারের সদস্যরা মরদেহের অপেক্ষায় ছিলেন। হস্তান্তর প্রক্রিয়া শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ইরান ও উপসাগরীয় পরাশক্তিগুলোর মধ্যকার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত এবং মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি পরিবহন পথে নতুন করে হামলার ঘটনায় অঞ্চলের কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তেল...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সঙ্কট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিস্থিতির লক্ষণীয়...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর