খুলনা বিভাগের চার জেলায় স্কুল বন্ধ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের চার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই চার জেলার মধ্যে রয়েছে- খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক (১০ ডিগ্রির ওপরে) না হওয়া পর্যন্ত এসব জেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো: মোসলেম উদ্দিন।

খুলনা বিভাগের এই চার জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের সব জেলা এবং বরিশাল ও সিলেট বিভাগের কয়েক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় মঙ্গলবারও নাটোর জেলার সব প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা।

আরবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর