নাটোরে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

শীতের তীব্রতা বাড়ায় মঙ্গলবারও নাটোর জেলার সব প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা।

নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামীকাল (২৩ জানুয়ারি) নাটোর জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। এ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নাটোর জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য জানানো হয়েছে।

এদিকে, একই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মো. গোলাম নবী।

এর আগে সোমবার একই কারণে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো। সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকলেও একাডেমিক কার্যক্রম অব্যাহত ছিলো। 

আরবিএস
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর