জাপা থেকে ৬৬৮ নেতা-কর্মীর পদত্যাগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০ থানার ৬৬৮ নেতাকর্মী পদত্যাগ করেছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

সংবাদ সম্মেলনে সেন্টু বলেন, আজকের এই আয়োজন করেছে বহিষ্কৃত নেতা-কর্মীরা। সাংবাদিকরা দেখছেন, গত কিছু দিন ধরে জাতীয় পার্টিতে বহিষ্কার, অন্যায়-অপরাধ দলের চেয়ারম্যান ও মহাসচিব করে আসছেন। কিন্তু এর প্রতিবাদ করা যাবে না। কেন করা যাবে না? কারণ তারা দলকে নিজের মনে করে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ১১টি আসন পায় একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে ২৬জন প্রার্থী দিয়েছিলো দলটি। নির্বাচনে ভরাডুবির জেরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে তুলোধুনো করেছেন দলটির পরাজিত প্রার্থীরা। সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থীদের এক মতবিনিময় সভায় বক্তরা  জিএম কাদের ও চুন্নুকে ‘বাটপার, প্রতারক’ বলেও গালাগাল করেন।

দলটির বিক্ষুব্ধ নেতাদের দাবি, নির্বাচন উপলক্ষে সরকার জাতীয় পার্টিকে অনেক টাকা দিয়েছে। বেশি আসনে ছাড় দিতেও রাজি ছিলো। কিন্তু নিজেদের ব্যর্থতার কারণে জাতীয় পার্টি সেটা আদায় করতে পারেনি। এর জন্য দলের মহাসচিব চুন্নু বেশি দায়ী বলে মনে করেন তারা।

নির্বাচনের পর দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে বনানীর দলীয় কার্যালয়ে বিক্ষোভও করে দলটির নেতা-কর্মীরা।

এরমধ্যে দলের বেশ কয়েকজন নেতা-কে বহিষ্কার করেছেন জি এম কাদের। যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, দলের জ্যেষ্ঠ নেতা সুনীল শুভ রায়ও আছেন।

সংবাদ সম্মেলনে সেন্টু বলেন, তারা (চেয়ারম্যান-মহাসচিব) মনে করেন এটা তাদের মুদি দোকান। চেয়ারম্যান এটাকে মুদির দোকান মনে করেন। তিনি মালিক। সকালে আসেন সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে যান। মানে একটা দোকানদার সকালে আসে সন্ধ্যায় বেরিয়ে যান। দোকনে বসে খাওয়া দাওয়া করেন। তিনি নিজে একটা ফাঁদ তৈরি করেছেন। কিছু লোক আছে তারা সারাদিন দোকানদারি করে সন্ধ্যার পর হিসাব দেন। হিসাব নিয়ে চেয়ারম্যান বাসায় চলে যান। এদের বেড়াজালে তিনি পড়ে গেছেন। এর থেকে বের হতে পারবেন না।

বহিষ্কৃত এই জাপা নেতা বলেন, গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই, ফাঁদ থেকে চেয়ারম্যান বের হতে পারবেন না। উনি লাট্টুর মতো ঘুরছেন। আর ওই লাট্টুর সুতা মহাসচিবের হাতে।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম পাঠান এবং সুনীল শুভ রায়ও উপস্থিত ছিলেন।

কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর