ঠিক হলো জাপার সংসদীয় নেতা-উপনেতা-চিফ হুইপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচন করেছে জাতীয় পার্টি। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংসদীয় দলের চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়।

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু একাত্তরকে বলেন, আমরা আমাদের সংসদীয় দলের নেতা, উপনেতা, চিফ নির্বাচিত করেছি। অনেকে মনে করছেন বিরোধী দলীয় নেতা, উপনেতা, চিফ নির্বাচিত করা হয়েছে। সেটা ঠিক নয়। বিরোধী দলীয় নেতা ঠিক করবেন স্পিকার। এটা তার এক্তিয়ার।

জিএম কাদেরের সভাপতিত্বে ওই সভায় দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে জাতীয় পার্টির হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

চুন্নু একাত্তরকে আরও বলেন, আমাদের সংসদীয় দলের সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানাবো।

বৈঠকের অংশ নেওয়া এক সংসদ সদস্য জানান, বৈঠকে দশম ও একাদশ সংসদের মতো ঢালাওভাবে সরকারের ভূমিকার প্রশংসা না করে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত হয়।

জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ান এক্তিয়ার স্পিকারের। তার সম্মতিতেই বিরোধী দলের নেতার চেয়ারে বসবেন একজন সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু আগেই গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

কেএসএইচ
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর