গ্রিন ও ক্লিন জামালপুরের যাত্রা শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

‘গ্রিন জামালপুর, ক্লিন জামালপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকালে জামালপুর পৌরসভার এই অভিযান উদ্বোধন উপলক্ষে স্থানীয় জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শহর পদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরিষ্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

বক্তারা বলেন, জামালপুরকে পরিষ্কার রাখতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কারো একার পক্ষে সারা জেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। 

এসময় যার যার অবস্থান থেকে বাসা-বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান বক্তারা।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনসহ সব স্টেকহোল্ডারগণ।

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর