বাগেরহাট অবৈধ আট ক্লিনিক-ডায়াগনস্টিকে তালা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম

বাগেরহাটে অবৈধভাবে গড়ে ওঠা আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোম ও মঙ্গলবার বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকায় তিনটি ক্লিনিক ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সদর উপজেলায় একটি ক্লিনিককে বন্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ জানান, জেলা স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় মোট ১৪টি লাইসেন্স ছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তার মধ্যে আটটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় অভিযানে খবর পেয়ে ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। 

২০২৩ সালের তথ্য অনুয়ায়ী জেলায় ৪৫টি ক্লিনিক ও ৭৫টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। 

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর