খাবারের অপেক্ষায় সন্তান, এক্সেভেটর প্রাণ নিলো গৃহবধূর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

নওগাঁর বদলগাছীতে এক্সেভেটর (গ্রেডার) মেশিনের নিচে চাপা পড়ে মালা বেগম (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি তার বাচ্চার খাবার নিয়ে ফিরছিলেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন খাতুন (২০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়েছে।

নিহত মালা বেগম নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন ইসলামের স্ত্রী। স্বামীর কর্মসূত্রে তারা বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এক্সেভেটর (গ্রেডার) মেশিন নওগাঁর দিকে নিয়ে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন্য এক্সেভেটর (গ্রেডার) মিশিনটিকে ট্রাক দিয়ে সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিড়ে যায় এবং রাস্তার পাশে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা মালার ওপর সেটি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় শারমিন নামে অপর একজন নারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সংবাদ পেয়ে বদলগাছী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, মালার স্বামী স্বপন কাঠমিস্ত্রি কাজ করেন। সকালে মালা তার সন্তানের জন্যে খাবার নিতে বাজারে গিয়েছিলেন। খাবার নিয়ে বাড়িতে আসার সময় এমন ঘটনা ঘটেছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর