চাচার পায়ের রগ কাটলো ভাতিজা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

নড়াইলে মাদকাসক্ত ভাতিজাকে শাসন করায় কুপিয়ে চাচার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে করা হয়েছে এলোপাথাড়ি আঘাত। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মেহেদী মুন্সী। তিনি ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবকের নাম ফাহিম। সম্পর্কে সে মেহেদীর ভাতিজা।

স্বজনরা জানান, মেহেদীর বড়ো ভাইয়ের ছেলে ফাহিম মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ট হয়ে শুক্রবার রাতে মেহেদী ভাতিজা ফাহিমকে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একবার আঘাত করে। এর জেরে ফাহিম শনিবার সকালে তার কয়েক সহযোগীকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর ওপর হামলা চালায়। এসময় মেহেদীর বাম পায়ের রগ কেটে দেয়াসহ শরীরে এলোপাথাড়ি আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন রায় জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর