স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফাঁস নিলেন স্বামী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ পিএম

নোয়াখালীতে স্ত্রীর গলা কেটে হত্যা করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনি কচি ডাক্তারের বাসায় দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শুভ (২০) উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও তামান্না ইসলাম পিনু (১৬) পৌর এলাকার লিটনের মেয়ে। স্বামী-স্ত্রীর ছাড়াও সম্পর্কে তারা খালাতো ভাই-বোন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খালাতো ভাই-বোন প্রেম করে গত এক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর মাইজদীর বসুন্ধরা কলোনিতে শাশুড়ির বাসায় থাকতেন শুভ। ওই বাসায় নিহত তামান্নার মা-ভাইও থাকতেন।

সোমবার সকালে মেহেদী-তামান্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। পরে সুধারাম মডেল থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করে নিজে ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।

অতিরিক্ত পুলিশ নুপার মোর্তাহিন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর