নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় সব দেশ: হাছান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম

পৃথিবীর সবগুলো দেশই আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, গতকাল সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফলে বার্তা পরিষ্কার। পৃথিবীর সবল দেশ নতুন সরকারের সাথে কাজ করতে চায়।

গত সাত জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

এরপর নতুন মন্ত্রিসভা গঠনের পর মঙ্গল শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। প্রথম অধিবেশনের শুরুর দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়েছিলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন ও সরকারকে নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপি যেসব চিঠি পাঠিয়েছে তাতে কোনো লাভ হয়নি।

‘জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বললো তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন,’ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধির উপস্থিতি এটাই প্রমাণ করে যে, সরকার নয়, সংসদকেও বৈধতা দিয়েছে।

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর