নির্ধারিত স্থানেই পশুর হাট, বৃদ্ধ ও শিশুদের নিতে মানা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৩৭ এএম

সরকারে নির্ধারিত স্থানেই কোরবানির পশুর হাট বসাতে হবে। সব হাটেই নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। সেই সঙ্গে কোনো হাটেই বৃদ্ধ ও শিশুদের নেয়া যাবে না।

বুধবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের পাঠানো পশুর হাট নিয়ে সরকারি নির্দেশনায় এসব কথা জানানো হয়। এতে হাটে না গিয়ে অনলাইনে পশু কিনতেও পরামর্শ দেয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচল থাকতে হবে অর্থাৎ প্রবেশ ও বের হবার পথ আলাদা হবে। 

সেই সঙ্গে প্রবেশ ও বের হবার পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে হবে। থাকতে হবে পর্যাপ্ত বেসিন, পানি এবং জীবাণুনাশক সাবান। প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা নেয়ার জন্য ডিজিটাল মেশিন রাখতে বলা হয়েছে এবং সবার তাপমাত্রা মেপে তারপর হাটে প্রবেশের কথা বলা হয়েছে।

যারা পশুর হাটে যাবেন তাদেরকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। মুখে সব সময়ই মাস্ক ব্যবহার করতে হবে।

পশুর হাটে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়ানো প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হাট ব্যবস্থাপকদের নির্দেশও দেয়া হয়েছে।

তবে হাটের চাইতে অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহিত করছে সরকার।

এজন্য চালু হয়েছে ডিজিটাল পশুর হাট। www.digitalhatt.net প্লাটফর্মে সারাদেশের ২৪১টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে। যেখান থেকে অনেকেই পশু কিনেছেন।

সরকারের নির্ধারিত স্থান ছাড়া কোন স্থানে পশুর হাট বসানো যাবে। একই সঙ্গে যান চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট বসানো যাবে না।

এসব নির্দেশ অমান্য-কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে নির্দেশনাও পাঠিয়েছে সরকার।

আরও পড়ুন: শীতলক্ষ্যার জায়গায় পার্ক, সমস্যা দেখছে না নাসিক

সব পশুর হাটে জাল টাকা শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাটের আয়োজকদের বলা হয়েছে।

নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাজধানীর দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর