সাবেক স্ত্রীকে এসিড মেরে হত্যায় মৃত্যুদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

এসিড মেরে সাবেক স্ত্রীকে হত্যার অপরাধে মানিকগঞ্জে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত, একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড পাওয়া নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলার মৃত নিজাম মল্লিকের ছেলে।

এসিড হামলায় নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে।

পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিককে তালাক দেন সাথী আক্তার।

এরপর তিনি সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

মামলার অভিযোগ বলা হয়, বিচ্ছেদের কিছুদিন পর ২০২২ সালের ২৯শে জানুয়ারি  রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন নাঈম।

এতে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় এসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামী করে মামলা করে।

পুলিশ নাঈমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং গত বছরের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার।

তবে সন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে আসাসি পক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।

 

এএ/আরবি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর