এখন কে ক্ষমতায় বসাবে, বিএনপিকে কাদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেন চিঠি লেখার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন, বিএনপিকে এখন কে ক্ষমতায় বসাবে।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির কাছে প্রশ্ন, এখন আপনাদের কে ক্ষমতায় বসাবে। কে আপনাদের ক্ষমতা পরিবর্তনে সহায়তা করবে। জনগণ আপনাদের কাছ থেকে সরে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যে চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গিতে অংশীদার হতে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

‘প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী’ সম্বোধন জো বাইডেন লিখেছেন, উচ্চাভিলাষী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য পূরণে বাংলাদেশকে সমর্থন দিতে এবং একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই চিঠির বিষয় রোববার সামনে আসার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের যারা নির্বাচনে বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে প্রতিহত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে; তারা প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থেকে নিষেধাজ্ঞা দিবে।

‘কিন্তু মাস পেরিয়ে গেছে। বরং শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন বাইডেন,’ বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইডেন তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিএনপি এখন কোন আশায় বসে থাকবে- প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের জনগণও নেই, বিদেশিরাও চলে গেছে। যুক্তরাষ্ট্রের উপর ভরসা ছিলো, সেই ভরসা শেষ হয়ে গেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, সংসদ পুরোপুরি শুরু হয়ে গেছে। স্ট্যান্ডিং কমিটিও গঠিত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা রাখছে ।

মঙ্গলবার থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন ফরম দেয়া শুরু হবে বলে জানি তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের নাম আসার বিষয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ছাত্রলীগ সহযোগী সংগঠন। এ দলে শতভাগ ভালো মানুষ, সেই দাবি করতে পারি না। খারাপ কাজ কেউ কেউ করে।

‘তবে খারাপ কাজকে প্রশ্রয় দেয় না। এসব কাজ করে কেউ পার পেয়ে যায় না। আইনের ঊর্ধ্বে কেউ না, বিশ্বজিৎ সহ সকল ঘটনার বিচার করেছি,’ বলেন কাদের।

আর অপরাধ করলে বা অভিযোগ পেলে দল তাকে প্রশ্রয় দিবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর