অস্ত্র ঝুঁকিতে কক্সবাজার-বান্দরবান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

সীমান্ত পেরিয়ে আসা মিয়ানমারের পুলিশ ও সেনা সদস্যদের কিছু অস্ত্র কক্সবাজার-বান্দরবানের সন্ত্রাসী ও ডাকাতদের হাতে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে স্থানীয়দের হাতে যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি না থাকলে ছড়িয়ে পড়তে পারে অবৈধ অস্ত্র। 

আরাকান আর্মির আক্রমণের মুখে প্রাণ বাঁচাতে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকছে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা। আর এতে তৈরি হয়েছে তাদের অস্ত্র স্থানীয়দের হাতে চলে যাওয়ার ঝুঁকি।

ঘুমধুম-তুমব্রু-উখিয়া নোম্যান্স ল্যান্ডে প্রথমে স্থানীয় বাসিন্দাদের কাছে ধরা দেন মিয়ানমার সীমান্ত পুলিশের সদস্যরা। সেখান থেকে তাদেরকে ভেতরে এনে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

স্থানান্তরের এই সময়টুকুতেই তৈরি হয় মিয়ানমার পুলিশের অস্ত্র স্থানীয় সন্ত্রাসী আর ডাকাতদের হাতে চলে যাওয়ার ঝুঁকি। উখিয়ায় এরই মধ্যে স্থানীয়দের কাছ থেকে এমন দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, বিষয়টি নিয়ে সকারের সর্বোচ্চ মহল অবগত আছে। বিজিবি, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছি।

স্থানীয়রা জানান, সীমান্তে গোলযোগের সময় সুযোগের সন্ধানে থাকে কিছু মানুষ। এরা সীমান্ত পেরিয়ে আসা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় জিনিসপত্র, কখনো কখনো অস্ত্র। সেই অস্ত্র চলে যায় ডাকাত ও সন্ত্রাসীদের হাতে।

স্থানীয় বাসিন্দা বলছেন, এইসব অস্ত্র যদি সন্ত্রাসীদের কাছে চলে যায় তাহলে এলাকায় আতংক ছড়িয়ে পড়তে পারে। অবশ্য এমন পরিস্থিতিতে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। এবিষয়টি নজরে রাখতে সব সময় টহল দেয় সাদা পোশাকের গোয়েন্দারা।

 

 

এআর
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর