মেসির শৈশবের ক্লাবের সঙ্গে ড্র করলো ইন্টার মায়ামি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

নিজেদের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই শেষ হলো তাদের এবারের প্রি-সিজন ক্যাম্পেইন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়াডায় ঐতিহাসিক এই ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবেই। তবে ৬৪ মিনিটে বোরগেলিনের গোলে এগিয়ে যায় মায়ামি। 

কিন্তু শেষ বেলার ফ্রাঙ্কো মার্টিন দিয়াজের গোলে সমতায় ফেরে নিউওয়েলস। যাকে ঘিরে ম্যাচটার আয়োজন, সেই মেসি ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। ছিলেন প্রথম একাদশে। খেলেছেন ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত। 

শৈশবে বার্সেলোনায় যোগ দেয়ার আগে এই নিউওয়েলসের জার্সিতে খেলতেন মেসি। তার বর্তমান কোচ টাটা মার্টিনও তাদের হয়ে খেলেছেন, এই ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারও তিনি। এখানে আছে তার কোচিং ক্যারিয়ারও। 

একাত্তর/এসি
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর