বেপরোয়া গাড়ি চালকের মতো রাজনীতিতে বেপরোয়া ফখরুলরা: কাদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতিতে বেপরোয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি অনেক বেপরোয়া উক্তি করেছে। নির্বাচনের আগে জনগণের জানমাল রক্ষার নামে তাদের বিভিন্ন কর্মসূচি পরেও সচেষ্ট থাকবে। 

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই মন্তব্য করে তিনি বলেন, তারা (বিএনপি) বার বার ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়। তাদের কথা মতো না চললে উগ্রবাদী আচরণ শুরু করে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যাদের হাতে রক্তের দাগ, যারা দেশে অপরাজনীতি শুরু করেছে, যারা নিজেরা যেসব অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগ আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। তারা কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রকাশ্যে নেত্রীকে প্রাইম টার্গেট করে হত্যার চেষ্টাসহ অনেক হত্যা সংঘটিত করেছে। 

‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি শুরু করেছে’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনি (ফখরুল) এমন তথ্য কোথা থেকে পেলেন। গুম-খুনের সঙ্গে বিএনপি জড়িত। তারা নিজেদের লোককে গুম করে, হত্যা করে এখন সেই দায় আওয়ামী লীগের ওপর দিতে চায়। সালাউদ্দিন, ফরহাদ মাজহারদের গুমের নাটকও দেশের মানুষ দেখেছে।

প্রকৃত ঘটনা আড়াল করার জন্য বিএনপি অপকৌশল শুরু করেছে মন্তব্য করে কাদের বলেন, ফখরুলরা জেল থেকে বেরিয়ে একই নাটকের পুনরাবৃত্তি করছে। তারা নাকি ঘুরে দাঁড়াবে! কবে ঘুরে দাঁড়াবে, তাদের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি।

বিএনপির হাতে এখন কোনো ইস্যু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন জনগণের কাছে নিজেদেরই ছোট করছে। তারা গায়ে পড়ে ইস্যু তৈরি করছে। নির্বাচন হয়ে গেছে, দেশে কোনো খারাপ পরিস্থিতি নেই। তারা বলেছিল এই সরকার টিকবে না, এসব কথা মূলত নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য।  

বিএনপি বলে, আমদের প্রধানমন্ত্রী নাকি নির্বাচিত নন, তাহলে তিনি জার্মানির আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলে নিমন্ত্রণ পান কীভাবে? এটা আমাদের দেশের গৌরব; যোগ করেন কাদের। 

মিয়ানমারে বিষয়ে ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রয়োজনীয়তা বিবেচনায় সংরক্ষিত নারী আসনে অনেক পুরনো সদস্যদের রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংসদে ৩৬ জন নতুন সংরক্ষিত সদস্য রাখা হয়েছে। 

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর