জিম্বাবুয়ের রাজধানী হারারেতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
শুক্রবার (১৬ জুলাই) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর দেড়টায় মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।
বাংলাদেশ দলে আছেন: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে চোটের কারণে এ ম্যাচে খেলছেন না পেসার মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ থাকছেন: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।
আরও পড়ুন: অর্ধেক বেতনে বার্সায় থেকে যাচ্ছেন মেসি
এদিকে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৩০ পয়েন্ট চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক এ সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। ম্যাচ প্রতি বরাদ্দ ১০ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে প্রতিটি ম্যাচেই জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে টাইগাররা।
একাত্তর/আরবিএস
