সরকার গণতন্ত্র নিশ্চিহ্ন করতে চায়: মঈন খান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেছেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিতে চায়। বিরোধীদল নিশ্চিহ্ন করে কাগজে কলমে অতীতের মতো বাকশাল কায়েম করার চক্রান্ত করছে এবং সে পথেই হাঁটছে।

রোববার সকালে তাঁতি দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় দেশের মানুষকে বর্তমান সরকারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মঈন খান। বলেন, স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে আওয়ামী লীগ। ২৮শে অক্টোবর বিএনপির ওপর ক্র্যাকডাউন চালিয়ে এক তরফা নির্বাচন করা হয়েছে।

প্রবীণ এই বিএনপি নেতা বলেন, সরকার নতুনভাবে ক্ষমতায় এসে বিরোধীদল নিশ্চিহ্নের খেলায় মেতে উঠেছে। সরকার দ্বিতীয় বাকশাল গঠন করেছে।

‘বিরোধীদল নির্বাচন বর্জন করে রাজপথে আছে। এর একটিই কারণ, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া,’ বলেন তিনি।

মঈন খান বলেন, একদলীয় সরকার সরিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করাই লক্ষ্য।

আর এই লক্ষ্য অর্জনে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ক্ষমতায় যেতে নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি লিপ্ত রয়েছে বলে জানান মঈন খান। বলেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, আজ তা অনুপস্থিত।

মঈন খান আরো বলেন, বাংলাদেশে গুটি কয়েক পরিবার ছাড়া কারো জীবন যাপনের অধিকার নেই। আজ দেশে নির্বাচন হয় ভোটারবিহীন। মানুষের আর নির্বাচনের ওপর আস্থা নেই। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে সরকার।

আরবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর