ভাষা আন্দোলনের ইতিহাসে বাদ দেয়া হয়েছিলো বঙ্গবন্ধুকে: হাসিনা 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে মহান ভাষা আন্দোলনের ইতিহাস লেখা হলেও জাতির পিতার অবদানকে অস্বীকার করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশে স্বাধীনতাসহ সব আন্দোলনেই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার দেশের একশ্রেণীর মানুষের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার আদায়ে নানা ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের। আর বাঙালির যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস লেখা হয়েছিলো। স্বাধীনতা ও সব আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা আমাদের দেশের একশ্রেণীর মানুষের স্বভাব। দেশের কিছুই ভালো লাগে না তাদের।

‘ইতিহাস মুছে ফেলা যায় না। তাই জাতির পিতার অবদানকে অস্বীকার করা যায়নি,’ বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। জনগণের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি আনার লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন।

এদিকে বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, অপকর্মকারী ও গণতন্ত্রের বাধা প্রদানকারীদের কাছে গণতন্ত্রের সবক শুনতে হয়। ৩৫ বছর পিতার হত্যার বিচার পায়নি। আজ যারা মানবাধিকারের কথা বলে, তারা তখন কোথায় ছিলো।

১৯৯৬ সালে ভোট চুরির জন্য জনগণ বিএনপিকে বয়কট করায় খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকেই পদত্যাগ করতে বাধ্য হয় বলেও জানান তিনি।

আওয়ামী লীগ প্রধান বলেন, দেশে-বিদেশে তদবির অপচেষ্টা করেও ভোট বন্ধ করতে পারেনি বিএনপি।

টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে দেশের মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বলেন, ১৯৪১ এর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আওয়ামী লীগ সবসময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে আসছে। উন্নয়ন অগ্রযাত্রার পথে এই সরকারকে কেউ পিছনে টেনে ধরতে পারবে না।

আরবি
দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নবনির্বাচিত প্রধান...
বায়ান্নর সেই রক্তঝরা ফাল্গুনের স্মৃতি বুকে নিয়ে বাংলাদেশ আজ উদ্‌যাপন করল ভাষা আন্দোলনের ৭৪ বছর। শনিবার ভোরের আলো ফুটতেই রাজধানীসহ সারা দেশে জেগে ওঠে একুশের অবিনাশী চেতনা। সাদা-কালো পোশাকে আর খালি...
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে...
বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর