মিরপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ এএম

রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, খেলার সময় আড়াই বছর বয়সী আবির নামের ওই শিশু ট্যাংকে পড়ে যায়।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, আবিরের পরিবার দক্ষিণ মনিপুর এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকে। তার বাবা নুরুজ্জামান ফুটপাতে হকারি করেন। শুক্রবার সন্ধ্যায় মা শাহনাজ বেগম আবিরকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি পাশের বাসার সেপটিক ট্যাংকের ভেতরে মৃত অবস্থায় আবিরকে পান।

শিশুর পরিবারের বরাতে কামরুজ্জামান জানান, এর আগেও একবার ওই ট্যাংকে পড়ে গিয়েছিলো আবির।

সেপটিক ট্যাংক আধ খোলা থাকার পেছনে ভবন মালিকের গাফিলতি আছে কি না বিষয়টি পুলিশ তদন্ত করছে, যোগ করেন কামরুজ্জামান।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর