পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ হবে দ্রুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

পিলখানার হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা শেফে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।

তিনি বলেন, আমাদের আদালত এখন স্বাধীন, সে অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিচারে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি, এটা বিরাট হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য পারিচালিত হয়েছিল। তাই সময় লেগেছে।

এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনবাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

এআর
সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিগত সরকারের সময় দেশে আইনের শাসন না থাকায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশে কোনো...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর