টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

অস্ট্রেলিয়ায় এক পাপারাজ্জিকে হেনস্তা করার অভিযোগ উঠেছে জনপ্রিয় পপ গায়িকা গায়িকা টেইলর সুইফটের বাবার স্কট সুইফটের বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্কট সুইফট (৭১) বিরুদ্ধে এই অভিযোগ করেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার বেন ম্যাকডোনাল্ড (৫১)।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নিউট্রাল বে ওয়ার্ফ স্থানে। স্কট সুইফট ও তার মেয়ে পপ মেগাস্টার টেইলর সুইফট একটি নৌকা থেকে নামার সময় ফটোগ্রাফারদের মুখোমুখি হন। 

সে সময় ফটোগ্রাফার ম্যাকডোনাল্ডের মুখে স্কট সুইফট আঘাত করেন বলে পু্লিশের কাছে অভিযোগ তোলা হয়েছে। তবে স্কট সুইফট এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নৌকার থেকে নামার সময় ফটোগ্রাফারা তাদেরকে ঘেরাও করে। টেইলর সুইফটকে নিরাপদ রাখতে তাকে ছাতার নিচে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তার বাবা ও নিরাপত্তাকর্মীরা।

তবে ওই ভিডিওতে ফটোগ্রাফারকে আঘাত করার কথিত অভিযোগ ধারণ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

টেইলর সুইফট অত্যন্ত জনপ্রিয় ‘ইরাস’ ট্যুর শেষে অস্ট্রেলিয়ান কনসার্টে সোমবার পারফর্ম করেন।

আরআর/আরবি 
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর