বহুদিন পর একসঙ্গে ঋতুপর্ণা ও আলমগীর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

দেশ করোনামুক্ত হতেই বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্তর ‘আমার লবঙ্গলতা’ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে। শনিবার প্রকাশ্যে তার ট্রেলার। পাঁচতারা হোটেলে ঋতুপর্ণার সঙ্গে উপস্থিত ভাস্বর চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, প্রযোজক রঞ্জনা গঙ্গোপাধ্যায়। নায়িকার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন চৈতি ঘোষাল।

যাঁর ‘নেভার মাইন্ড’ ছবিতে নায়িকা চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, একটা সময়ের পরে কেউ থাকব না। কিন্তু এই ছবিটি থেকে যাবে। বঙ্কিমের ‘রজনী’র পর্দারূপের উদাহরণ হিসেবে। ছবির আরও দুই আকর্ষণ সদ্যপ্রয়াত শ্রীলা মজুমদার এবং প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ি। ছবির সুরকার তিনিই।

লাল টুকটুকে বেনারসিতে ঋতুপর্ণা এদিন লবঙ্গলতার মতোই সুন্দরী। ট্রেলারমুক্তির পরে বললেন, কিছুদিন আগেই দত্তা মুক্তি পেয়েছে। সেই ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্যনির্ভর ছবি সবসময় ভাল হয়। কঠিন ভাষাকে সহজ করে, সাহিত্যরস অক্ষুণ্ণ রেখে বাপ্পা ছবিটি বানিয়েছেন। এক নারীর দুই রূপ এই ছবিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।   

উপন্যাস অনুযায়ী ঋতুপর্ণার দুই নায়ক আলমগীর এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। বিয়ের আগের প্রেম পরে প্রকাশ পেতেই শুরু নানা সমস্যা। এদিকে, দৃষ্টিশক্তিহীন রজনীর (তানিয়া কর) সঙ্গে কি কোনও ভাবে বৈবাহিক সম্পর্ক তৈরি হবে শচীন্দ্রর? এই টানাপড়েন নিয়েই ছবি।

ৱঅনেক দিন পরে আবারও বড়পর্দায় ভাস্বর। ছবি প্রসঙ্গে অভিনেতা বললেন, ঋতুদির সঙ্গে আমার অনেক কাজ। তার মধ্যে উল্লেখযোগ্য ‘আলো’। ওঁর সঙ্গে কাজ করা সব সময় আনন্দের। এক্ষেত্রেও তাইই হয়েছে। ছবিতে আমি নায়কের চরিত্রে। আমার নিজের মা পাপিয়াদি। সৎ মা ঋতুদি। অনেক দিন পরে সাহিত্যনির্ভর ছবিতে কাজ করে খুব ভাল লাগল।

খুশি প্রযোজক রঞ্জনাও। তাঁর কথায়, আমি সাহিত্যপ্রেমী। সাহিত্যনির্ভর ছবির প্রতি বরাবরের ঝোঁক। সেই জায়গা থেকেই এই ছবি বানানো। মাঝে করোনার কারণে ছবিমুক্তি স্থগিত ছিল। খুব মনখারাপ হয়ে গিয়েছিল। ঋতু সেই সময় বলেছিল, আমি আছি দিদি। তুমি চিন্তা কোরো না। ঋতু না থাকলে আজও ছবিটি ক্যানবন্দি হয়ে পড়ে থাকত। তিনি মুক্তকণ্ঠে প্রশংসা করেন বাংলাদেশের অভিনেতা আলমগীরের।

রঞ্জনা জানান, আলাপের পর থেকেই তিনি যেন আত্মীয় হয়ে গিয়েছিলেন। ছবির কাজ শেষ করার জন্য সব রকম সহযোগিতা করেছেন। ছবি কবে মুক্তি পাচ্ছে? এই প্রশ্ন রাখতেই প্রযোজক জানিয়েছেন, মে মাসে মুক্তির ইচ্ছে ছিল। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এক্ষুণি ছবিমুক্তির তারিখ ঘোষণা করছেন না।

এআর
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর