যশোরে বন্ধুর হাতে বন্ধু খুন, নেপথ্যে অস্ত্র-মাদক-টিকটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

যশোর বন্ধুর ছুরিকাঘাতে এক এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, টিকটকে কমেন্ট করা নিয়ে দ্বন্দে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের শঙ্করপুর বটতলায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আকাশ (২২)। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে সাব্বির নামে এক বন্ধু তাকে মোবাইলে ফোন করে ডেকে নেয়। তাদের দাবি, টিকটকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। 

তারা জানান, আকাশ একই এলাকার সাব্বির ও তানভীরদের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে সাব্বির মোবাইল ফোনে আকাশ ডেকে নেয়। এরপর রাত একটার দিকে তাকে বটতলা বস্তিতে নিয়ে সাব্বির, তানভির, অনিক, ছোট আকাশ, সোহানসহ ১০/১২জন ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। তবে পুলিশ কর্মকর্তারা একাত্তরের ক্যামারার সামনে বক্তব্য দিতে রাজি হননি।

একাত্তর/এসি
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর