রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:১৩ পিএম

সারাদেশে সাড়ে চার লাখের বেশি রেস্তোরাঁর ভেতর শুধু রাজধানীতেই আছে পাঁচ হাজারের বেশি। এগুলোর আবার ৩৫ শতাংশই এসি রেস্তোরাঁ, যেখানে নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। আছে সিলিন্ডারজনিত বড় ঝুঁকি। বেইলি রোডে আগুনের ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে এমন তথ্য। আর বিশ্লেষকরা বলছেন, যে সব সংস্থা এসব অনুমোদনে দেয়, তাদের কাজই প্রশ্নবিদ্ধ। 

২০২৪ এর লিপ-ইয়ার ফেব্রুয়ারির শেষ দিনটি কালো দিন হয়ে থাকবে। বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই মহানগরে অগ্নি নিরাপত্তার দুর্বলতায় মানুষের জীবন কত সস্তা? এই নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আসলে কার?

রেস্তোরাঁ মালিক সমিতির হিসেবে সারাদেশে রেস্তোরাঁ ও খাবারের হোটেলের সংখ্যা সাড়ে চার লাখের বেশি। শুধু রাজধানীতেই আধুনিক রেস্তোরাঁ পাঁচ হাজারের বেশি। এগুলোর ৩৫ শতাংশই এসি রেস্তোরাঁ। সেগুলোতে অগ্নিনিরাপত্তা কেমন, গ্যাস সিলিন্ডার নিরাপদ কি না? সেসব দেখার দ্বায়িত্ব কার? 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফিরোজ আলম সুমন বলেন, সরকার আমাদের তোয়াক্কাই করে না। যে যার মতো আইন প্রয়োগ করে। রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন ধরে বলে আসছে, আমরা একটা কর্তৃপক্ষের তদারকিতে আসতে চাই। 

দোকান মালিক সমিতির এই নেতা বলছেন, রেস্তোরাঁ ব্যবসা নিয়ন্ত্রণে নেই। সমিতির সদস্য হত তাদের বাধ্যবাধকতা নেই। যদিও সরকারি-বেসরকারি মিলিতে ১২ সংস্থা রেস্তোরাঁ তদারকিতে কাজ করতে পারে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা দোকানদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আরও বেশি কাজ করতে পারি। 

এই অগ্নি নিরাপত্তা বিশ্লেষক বলেন, অগ্নিকাণ্ড হলে সবার ঘটনার পরই সকলে নড়েচড়ে বসে। এর আগে নোটিশ বা সতর্কতাও কেউ আমলে নেয় না। তার মতে এখন সময় এসেছে জীবনের ঝুঁকি কমাতে হবে।

অগ্নি নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ লে. কর্নেল জুলফিকার বলেন, যার যেটা দেখার, যতটুকু নিশ্চিত করার, সেটা নিশ্চিত করি। ব্যবসা করার জন্য ওই বিল্ডিংয়ের ওই জায়গাটুকু যদি অপর্যাপ্ত হয়, যদি ব্যবসার জন্য উপযুক্ত না হয় সেটা থামাতে হবে। 

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর