অভিশ্রুতি না বৃষ্টি, যা জানালো স্বজনরা

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম

রাজধানীর বেইলি রোডের ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মারা যাওয়া সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচয় দেয়া বৃষ্টি খাতুনের জন্ম কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে। সেখানকার বাসিন্দা ও স্বজনদের দাবি, তাকে কেউ দত্তক নেয়া হয়নি, তিনি ভারত থেকেও আসেননি।

সেই সঙ্গে গেলো বৃহস্পতিবার রাতে গ্রিন কোজি ভবনে আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিয়ে জটিলতা দেখার খবরে বিস্ময় প্রকাশ করার পাশাপাশি কখন থেকে বৃষ্টি খাতুন নিজেকে হিন্দু আর অভিশ্রুতি শাস্ত্রী হিসাবে পরিচয় দেয়া শুরু করেছে, তাও জানে না প্রতিবেশীরা।

বেইলি রোডের আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর লাশ এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মর্গেই রাখা আছে। পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়ায় ডিএনএ পরীক্ষার পর আদালত যে নির্দেশনা দিবে, সেই অনুযায়ী লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

নিহত ওই সাংবাদিককে নিজের মেয়ে বলে দাবি করে কুষ্টিয়ার খোকসা উপজেলার সাবরুল আলম সবুজ লাশ নিতে মর্গে এসেছিলেন। তবে তাকে নিজের মেয়ে দাবি করলেও সবুজ যে জাতীয় পরিচয়পত্র সাথে এনেছেন, তাতে নাম ‘বৃষ্টি খাতুন’, বাবার নাম ‘সবুজ শেখ’ এবং মায়ের নাম ‘বিউটি বেগম’ লেখা।

কিন্তু নিহত সাংবাদিক পেশাগত জীবনে ও লেখালেখির জগতে নিজেকে ‘অভিশ্রুতি শাস্ত্রী’ হিসেবে পরিচয় দিতেন। এনিয়েই জটিলতা দেখা দিলে, লাশ এবং বাবা পরিচয়দানকারী সাবরুল আলম সবুজের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। ডিএনএ ম্যাচিংয়ের পর আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহের জন্য কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে অপেক্ষা করছে তার মা, স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি, খোকসার বাড়িতেই জন্ম নিয়েছে বৃষ্টি। শিশুকাল থেকে লালনপালন করেছেন তারা। বাবা-মায়ের প্রথম সন্তান হিসাবে সবার অতি আদরের ছিলো সে।

বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামে চলছে শোকের মাতম। বিলাপ করছেন মা বিউটি পারভীন। আর পাশে অঝোরে কাঁদছে ছোট দুই বোন ঝর্ণা ও বর্ষা। নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিচ্ছেন। মা বিউটি বলেন, বৃষ্টি আমার মেয়ে। সে অন্য কারও মেয়ে হতে পারে না। আমার বুক চিরে দেখেন, বৃষ্টি আমারই মেয়ে।

স্বজনরা জানান, এসএসসির নিবন্ধন কার্ড, এনআইডির কপি, ইন্টারমিডিয়েট পরীক্ষার সনদ। সব কিছুতেই বৃষ্টি খাতুনের নাম রয়েছে। বৃষ্টিকে সবুজ শেখ দত্তক নেয়া কিংবা তার বাড়ি ভারতে, এমন কথা উড়িয়ে দিয়ে তাদের প্রশ্ন, ভারত থেকে কবে কীভাবে কুষ্টিয়ার বনগ্রামে সবুজ শেখের বাড়িতে এলো অভিশ্রুতি?

প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো ছিলো বৃষ্টি। ২০১৮ সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ভর্তি হন ঢাকার ইডেন কলেজে। পড়াশোনার পাশাপাশি করতো সাংবাদিকতা। স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হওয়ার।

পরিচয়ের বিভ্রান্তি সৃষ্টি করে বৃষ্টির মরদেহ নিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তার স্কুলের শিক্ষক আর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহেদ শেখ জানাচ্ছেন, আগা-গোড়া বৃষ্টি খাতুন নামেই তাকে সবাই চিনেছে। ঢাকায় গিয়েই নাম পরিবর্তন করায় জটিলতা তৈরি হল।

বিভিন্ন সূত্রে জানা যায়, আনুমানিক চার পাঁচ মাস আগে হঠাৎ বৃষ্টি খাতুন ‘অভিশ্রুতি শাস্ত্রী’ নাম ধারণ করে একটি ফেসবুক আইডি খুলেন। তবে, বৃষ্টি খাতুন কবে থেকে নিজেকে অভিশ্রুতি শাস্ত্রী আর হিন্দু হিসাবে পরিচয় দেয়া শুরু করেছেন তাও জানে না খোকসার বনগ্রাম গ্রামের মানুষ।

 

এআরএস
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর