ছাত্রকে গুলি করা শিক্ষকের কাছে বিপুল অস্ত্রভাণ্ডার!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে শিক্ষার্থীকে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ৮১ রাউন্ড গুলি, ১০টি নানা ধরণের চাকু, দুইটি কাতানা ছুরিসহ নানা ধরণের অস্ত্র।

তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুইটি অবৈধ বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ইতোমধ্যে ওই ছাত্রকে হত্যাচেষ্টার মামলা হয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

সোমবার বিকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে (২২) গুলি করেন শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ।

এ ঘটনায় সোমবার রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ আল আমিন বাদি হয়ে সদর থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। তিনি সর্বদাই তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি সবসময় ব্যাগে অস্ত্র নিয়ে এসে ক্লাসে টেবিলের ওপর রেখে লেকচার দেন। ছাত্রছাত্রীরা এ বিষয়ে আপত্তি তুললে তিনি তাদের ভয়ভীতি ও গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে উদ্ধার করা বিপুল অস্ত্রশস্ত্র।

গুলি করার ঘটনা প্রসঙ্গে তারা জানান, সোমবার পরীক্ষা চলাকালীন বিকাল ৩টার দিকে ওই শিক্ষক হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের অহেতুক বকাবকি শুরু করেন। বকাবকির একপর্যায়ে তার ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি করলে গুলিটি তমালের ডান পায়ের ঊরুর ওপরের অংশ লেগে গুরুতর জখম হন তিনি।

মামলায় বাদী ও তমালের বাবা জানান, তার ছেলের বন্ধু আক্তারুজ্জামান বিকাল চারটার দিকে ফোন করে বলে যে, আপনি দ্রুত সিরাজগঞ্জ চলে আসেন। তমাল হাসপাতালে ভর্তি আছে। তিনি তাৎক্ষণিকভাবে বগুড়া থেকে রওনা হয়ে সিরাজগঞ্জ এসে আমার ছেলেকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সংকটাপূর্ণ অবস্থায় দেখেন।

তিনি আরও উল্লেখ করেন, সহপাঠীরা ঘটনার পর তার ছেলেকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যেতে চাইলে ওই শিক্ষক অস্ত্র উঁচিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলে যে, তোরা যদি ওকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যাস তাহলে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। পরে তার বন্ধুরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিরাজগঞ্জ থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র অবৈধ। ওই শিক্ষকের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

একাত্তর/জো
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর