খাস জমি দখলে জিরো টলারেন্স: ভূমিমন্ত্রী 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম

সরকারের খাস জমি ইজারার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বলেছেন, খাস জমি ইজারার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে প্রথম অধিবেশন শেষে সাংবাদিক এসব কথা বলেন নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, দখলে থাকলেই কেউ জমির মালিক হবে না, কাগজেও নাম থাকতে হবে- এমন বিধান রেখে দ্রুত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হবে।

‘আইন হলে বিধির দরকার হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এই আইন হলে জনগণ উপকৃত হবে,’ যোগ করেন তিনি।

অর্পিত সম্পত্তি আইনের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ওগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো না। তবে এর বাইরে যেগুলো আছে, সেগুলো যা যা করার দরকার সেসব আমরা করছি।

তিনি বলেন, ভূমির ডিজিটাইজেশন, ভূমি কর, নামজারি অনলাইন করার কথা। যারা সেবাটা নেবেন, তাদেরকে এখনো ভূমি অফিস বা সাব রেজিস্টার অফিসে যেতে হচ্ছে।

আর রেকর্ড ডিজিটাইজেশন না হওয়া পর্যন্ত ভূমির ব্যবস্থাপনা অটোমেশন পুরোপুরি সম্ভব না বলেও জানান নারায়ণ চন্দ্র।

আরবি
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৭৪টি বাড়ি জব্দ এবং সেই বাড়ি থেকে অর্জিত অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন।
সারাদেশে অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করা চার লাখের বেশি ভুক্তভোগীর মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
কৃষি জমির শ্রেণি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, ফসলি জমি ও কৃষি জমির শ্রেণি পরিবর্তন কঠোরভাবে রোধ করতে হবে। যেভাবে কৃষি জমি চলে যাচ্ছে, ৫০...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর