লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ৭৪ বাড়ি, জব্দের আবেদন ব্রিটিশ এমপির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৭৪টি বাড়ি জব্দ এবং সেই বাড়ি থেকে অর্জিত অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির পরিচালকের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানান ক্ষমতাসীন লেবার পার্টির এমপি আপসানা বেগম।

আপসানা বেগম জানান, সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে পপলার অ্যান্ড লাইম হাউজে ৭৪টি বাড়ি কিনেছেন। তার নির্বাচনী এলাকায় কেনা বাড়িগুলো সাবেক এই মন্ত্রী নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন বলে দাবি করেন আপসানা। 

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফেরত আনার দাবিকে সমর্থন করে আপসানা বেগম বলেন, ভবিষ্যতে যুক্তরাজ্য সরকারের আর্থিকখাতে গ্রহণযোগ্যতা ও আস্থা ফিরিয়ে আনতে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পতি জব্দ করে সমুদয় অর্থ বাংলাদেশে ফেরত পাঠাতে ন্যাশনাল ক্রাইম এজেন্সির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতিমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তাদের পুত্র-কন্যা ও তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করেছে। 

তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক অনুসন্ধানে দাবি করেছে, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর বেশির ভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন।

একাত্তর/এসি
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন।
বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর