সিটি নির্বাচনের জন্য প্রস্তুত ময়মনসিংহ 

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৩:০৮ পিএম

ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটের জটিলতা এড়াতে দেড়গুণ ইভিএম মেশিন রাখা হচ্ছে, যাতে কোন মেশিন নষ্ট হলে দ্রুত ভোট নেয়া যায়।

১২৮টি কেন্দ্রের মধ্যে ৪৩টি বেশী ঝুকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় থাকবে পুলিশ, এপিবিএন ও আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। এছাড়া ৫৫টি কম ঝুকিপূর্ণ কেন্দ্রে থাকবে র‍্যাবের ১৭টি টিম ও বিজিবির ৭ প্লাটুন। 

বিএনপিবিহীন এবং দলীয় প্রতীক ছাড়া ময়মনসিং সিটি নির্বাচনে মূল লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মধ্যে। তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে আছেন জাতীয় পার্টির একজন প্রার্থী। 

৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আছেন ৬৯ জন প্রার্থী। একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৩২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।

নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। তারা জানান, জটিলতা এড়াতে ভোট কেন্দ্রে রাখা হবে দেড়গুণ ইভিএম মেশিন। 

রিটার্নিং অফিসার  মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানালেন,  ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে তার জন্য থাকবে ১১টি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ টিম।

শনিবার অনুষ্ঠেয় এই ভোটে ৩৩টি ওয়ার্ডের তিন লাখ ৩৬ হাজার ৪৯০ ভোটার ১২৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। 

এআর
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়-১ আসনের এনসিপি নেতা সারজিস আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাওলানা আব্দুল জব্বারকে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর