দলীয় প্রার্থিতা নিশ্চিত, আবারও মুখোমুখি হচ্ছেন বাইডেন-ট্রাম্প

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হতে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় প্রার্থিতা পেতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন দু'জনই। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন মঙ্গলবার ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে তার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি ভোটে জিতেছেন। এর আগে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও।  

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সম্মতি পেলেন এবং মার্কিন ইতিহাসে সাধারণ নির্বাচনের দীর্ঘতম একটি প্রচারণায় তারা যোগ দিচ্ছেন। 

চার বছর আগে অর্থাৎ ২০২০ সালে রিপাবলিকান পার্টির ট্রাম্পকে হারিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন। ফলে এবার প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ পেলেন ট্রাম্প।  

আগামী নভেম্বরেই ভোটের মাঠে মুখোমুখি হচ্ছেন দুই মার্কিন নেতা, এমনটা হলে গেলো ৭০ বছরের মধ্যে প্রেসিডেন্ট পদে দেশটিতে এই প্রথম সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টের মধ্যে নির্বাচনী লড়াই হবে এটি।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের তথ্য বলছে, দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বাইডেনের জন্য প্রয়োজন ছিলো এক হাজার ৯৬৮ প্রতিনিধির সমর্থন। জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ের ভোট) মঙ্গলবার রাতে যথেষ্টসংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি। 

অন্যদিকে গেলো সপ্তাহে ‘সুপার টুয়েসডে’তে অনুষ্ঠিত ভোটাভুটিতে ট্রাম্প ১৫ অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতেই জিতেন। এর ফলে ট্রাম্পের কাছে পরাজিত হয়ে ভোটের মাঠ ছাড়েন রিপাবলিকান পার্টির আরেক প্রতিদ্বন্দ্বী ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। 

তবে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার জন্য বাইডেন এবং ট্রাম্প দু'জনকেই গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরবিএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর