রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত: পুতিন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:০৮ পিএম

সামরিক ও কারিগরিভাবে পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে মস্কো এটিকে চলমান সংঘাতে বড় ধরনের উসকানি হিসেবে বিবেচনা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যদিও বুধবার পারমাণবিক যুদ্ধের দৃশ্যপট ত্বরান্বিত হচ্ছে না এবং ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কোনও প্রয়োজনীয়তা তিনি দেখেন না বলেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য সত্যিকার অর্থে প্রস্তুত কিনা জানতে চাইলে রসিয়া-১ টেলিভিশন ও বার্তা সংস্থা আরআইকে ৭১ বছর বয়সী রুশ নেতা বলেছেন, সামরিক ও কারিগরি দিক থেকে অবশ্যই আমরা প্রস্তুত।

পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে মার্কিন সেনাদের রুশ ভূখণ্ড বা ইউক্রেনে মোতায়েন করা হলে রাশিয়া সেটিকে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে।

তিনি বলেছেন, রুশ-মার্কিন সম্পর্ক ও কৌশলগত সংবরণ খাতের পর্যাপ্ত বিশেষজ্ঞ রয়েছেন। ফলে আমি মনে করি না, পারমাণবিক সংঘাতের দিকেই সবকিছু এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রস্তুত রয়েছি।

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বৃহত্তর সংশ্লিষ্টতা এড়াতে পুতিন একাধিকবার প্রকাশ্যে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলে আসছে, রাশিয়ার পারমাণবিক কর্মকাণ্ডে বড় কোনও পরিবর্তন আসেনি। তবে পুতিনের প্রকাশ্য হুমকিতে ওয়াশিংটনে কিছুটা উদ্বেগ রয়েছে।

পুতিন বলেছেন, ব্যবহারের জন্যই অস্ত্রগুলো রয়েছে। এগুলো ব্যবহার করার জন্য আমাদের নিজস্ব নীতি রয়েছে।তবে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি কখনও অনুভব করেননি বলেও জানান তিনি।

ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলেও জানিয়েছেন পুতিন, কিন্তু তা বাস্তবতার আলোকে হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর