কলম উপহার দিয়ে যেভাবে সব হাতিয়ে নিতো চক্রটি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:০৩ পিএম

কলমের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে মানুষের মূল্যবান সম্পদ হাতিয়ে নেয়ার সাথে জড়িত একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা বাসে যাত্রী সেজে পাশের আসনের যাত্রীকে টার্গেট করে তাদের মালামাল লুটে নিতো বলে জানান ডিবি প্রধান হারুন অর রশিদ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার তিনি আসামি বাসে একা চলাচলকারী নারী যাত্রীদের টার্গেট করে তাদের সাথে আলাপ জমিয়ে একটি কলম উপহার দিতো। ওই কলমে বিশেষ চেতনানাশক থাকায় কলমটি স্পর্শ করার সাথে চেতনানাশকের প্রভাবে আক্রান্ত ব্যক্তির নিজের চিন্তাশক্তি লোপ পেতো এবং প্রতারকের কথা অনুযায়ী কাজ করতো। এই সুযোগে প্রতারকরা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে মোবাইল এবং টাকা, গহনা হাতিয়ে নিতো।

এই কলমের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে মানুষের মূল্যবান সম্পদ হাতিয়ে নিতো চক্রটি

হারুন অর রশিদ বলেন, যাত্রীর পাশের ছিটে বসে গল্প শুরু করতেন প্রতারকরা। এরপর সুযোগ বুঝে দিতেন কলম উপহার। এরপর ওই যাত্রীকে কিছু লিখতে অনুরোধ করে অভিযুক্তরা। লেখার জন্য কলম খুললেই ঘ্রাণে চেতনা হারাতেন ভুক্তভোগীরা।

ডিবির এ কর্মকর্তা জানান, অনেক সময় প্রতারকরা ভুক্তভোগীদেরকে কৌশলে বাস থেকে নামিয়ে জিম্মিও করে রাখে। পরে আত্মীয়স্বজনের নাম্বার সংগ্রহ করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরিচয়ে ফোন করে টাকা আদায় করতো।

ডিবির হাতে আটক প্রতারক চক্রের সদস্যরা

গত পাঁচ বছর যাবত গ্রেপ্তার অভিযুক্তরা এভাবে বিভিন্ন ব্যক্তির কাছে থেকে টাকা ও নানান সম্পদ আত্মসাৎ করছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। এই নেশা দ্রব্যের উৎসও খতিয়ে দেখছে পুলিশ।

 

একাত্তর/আরএ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুলসহ (৪৬) ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।
চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে।...
আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা এবং সাবেক গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর