চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশন’ ঘোষণা ডিবির

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালাবে গোয়েন্দা। 

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম' সংক্রান্ত এক সাংবাদিক সন্মেলনে এসব বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, যেকোনো অপরাধীর বিরুদ্ধেই ডিবি জিরো টলারেন্স। রমজান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তথ্য প্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এসময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। 

তিনি জানান, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময় মার্কেট শপিং মল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

তার দাবি, যৌথ বাহিনীর পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে তিনি ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়া চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করে। নাশকতারকারীদের বিষয়ে নগরবাসী সর্তক থাকার আহবান ডিবির এই কর্মকর্তার।

সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ ও ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

একাত্তর/এসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর