ছয় দাবি পূরণে সময় বেধে দিলো জবি শিক্ষার্থীরা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১১:৫৭ পিএম

সহকারী প্রক্টর ও সহপাঠীকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাত থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। শনিবার এ ঘটনায় ৬ দফা দাবি উত্থাপন করে বিক্ষোভ করেন সহপাঠীরা।

বিকেলে দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটামও দেন। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে তারা বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশ শেষে ছয় দফা দাবি উত্থাপন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো-

১) ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
২) অভিযুক্ত আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
৩) জরুরি সিন্ডিকেট আহ্বান করে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে।
৪) ভিকটিমের (অবন্তিকার) পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করতে হবে।
৬) বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে।

দাবি পূরণ না হলে সোমবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তারা ফাইরুজ অবন্তিকার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছেন।

শুক্রবার রাতে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানকে (আম্মান সিদ্দিকী) দায়ী করে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর আত্মহত্যা করেন তিনি। উপাচার্য এ ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এরইমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের নির্দেশে অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি ও অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার করেছে।

একাত্তর/আরএ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর