নাবিকদের খাবার সাবাড় করছে সোমালি দস্যুরা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম

কয়লা ধুলে ময়লা যায় না- এমন প্রবাদের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সোমালি জলদস্যুরা। এখন পর্যন্ত তারা জাহাজটিতে থাকা নাবিক ও ক্রুদের সঙ্গে ভালো ব্যবহার করছে বলে জানা গেছে।

কিন্তু দস্যু বলে কথা। শারীরিকভাবে নির্যাতন না করলেও, জাহাজটির সীমিত খাদ্য ভাণ্ডারে ভাগ বসিয়েছে তারা। এতে করে দ্রুত করে খাবার শেষ হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবারের কাছে পাঠানো এমভি আবদুল্লাহ জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান একটি অডিও বার্তায় এমন চিত্র উঠে এসেছে।

তিনি জানান, জিম্মি হবার দিন তাদের কাছে ২০-২৫ দিনের খাবার মজুত ছিলো। পানি ছিল দুশ’ টনের মতো। প্রতিবেলায় এখন ৩০ জলদস্যু নাবিকদের সঙ্গে খাবার খাচ্ছে। এ কারণে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাবার ও পানি। দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা দেড়টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।

পুরো জাহাজ নিয়ন্ত্রণে রাখতে জাহাজের বিভিন্ন অবস্থানে একে-৪৭ ও মেশিনগানসহ নিরাপত্তা প্রহরী বসানো হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে আগের অবস্থান থেকে সরিয়ে সোমালি উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে জাহাজটি।

জলদস্যুরা নাবিকদের জাহাজের স্যাটেলাইট ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে দিচ্ছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। নাবিকদের সাথে কথা বলতে জাহাজে ইংরেজি ইন্টারপ্রিটারও নিয়োগ করেছে জলদস্যুরা। নাবিকরা সুস্থ রয়েছেন। তবে খাবার পানির সংকট তৈরি হতে পারে।

অডিও বার্তায় আতিক উল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, এখনও খাবার আছে। কিন্তু জলদস্যুরাও আমাদের সঙ্গে খাওয়া-দাওয়া করছে, আমাদের পানি ব্যবহার করছে। তাই এই খাবার আর কতদিন যাবে সেটা বলতে পারছি না। আর হয়তো ১০-১৫ দিন যেতে পারে। এরপর খাবার ও পানি শেষ হয়ে গেলে কষ্টে পড়ে যাব।

তিনি জানান, জিম্মি ২৩ নাবিককে শারীরিকভাবে নির্যাতন না চালালেও তাদের খাবারে ভাগ বসাচ্ছে দস্যুরা। ফলে দ্রুতই খাবার ফুরিয়ে আসার আশঙ্কা রয়েছে। এছাড়া অস্ত্রের মুখে দস্যুদের সব কথা মেনে চলতে হচ্ছে বাংলাদেশি ২৩ নাবিককে, যে কারণে মানসিক একটা চাপ ও ভয়ভীতির মধ্য দিয়ে কাটছে তাদের।

জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। দশ বছর আগেও সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিলো কবির গ্রুপেরই জাহাজ ‘এমভি জাহান মনি’। নানা দর কষাকষি করে তিন মাস ১০ দিন পর সেই জাহাজ ও জিম্মি নাবিকদের দেশে ফেরানো হয়েছিলো।

এআরএস
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর