এমভি আবদুল্লাহর নাবিকেরা চট্টগ্রামে ফিরবেন মঙ্গলবার

আপডেট : ১৪ মে ২০২৪, ১২:০০ এএম

২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলে পাথর বোঝাই জাহাজটি।

তবে জাহাজে থাকা নাবিকরা চট্টগ্রামে ফিরবেন মঙ্গলবার বিকেলে। এদিন বিকাল ৪ টায় এমভি জাহানমণি জাহাজ যোগে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল-১ জেটিতে নিয়ে আসা হবে এই নাবিকদের। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নাবিকদের সংবর্ধনা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক। 

এদিকে মঙ্গলবার কুতুবদিয়ায় থাকা এমভি আবদুল্লাহর দায়িত্ব নতুন ক্রুদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেএসআরএম-এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। এদিকে সন্ধ্যায় নোঙর করার পরই জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদ এক অডিও বার্তায় জানান, তারা সবাই ভালো আছেন।

ক্যাপ্টেন আব্দুর রশিদ অডিও বার্তায় জানান, আমরা ঠিকভাবে নোঙ্গর করেছি, জাহাজের নাবিকেরা সবাই সুস্থ আছেন। আমি আমার সমস্ত অফিসার এবং ক্রু দের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। 

জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ সোমালিয়া থেকে গত ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল মিনা সাকার বন্দরে যায় জাহাজটি।

ওই বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। এদিন সকালেই বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায় জাহাজটি।

গত ১২ মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলের ৬০০ নটিক্যাল মাইল দূরে অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে ফেলে জলদস্যুরা।

এরপর ৩৩ দিন কাটে নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে। গত ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।

জিম্মিদ থেকে শা মুক্তি মেলার পর থেকেই ২৩ নাবিকের স্বজনেরা রয়েছেন আপনজনের ঘরে ফেরার অপেক্ষায়।

 

 

এআর
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
দীর্ঘ প্রতীক্ষার পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে পাথর বোঝাই জাহাজটি।
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর