মাটিরাঙ্গায় হৃদয় ত্রিপুরা হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্লু লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এতে জড়িত কামিনী কুমার ত্রিপুরা (৪৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর।

তিনি জানান, আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কামিনী কুমার ত্রিপুরা।   কামিনী কুমার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত ফালগুন চন্দ্র ত্রিপুরার ছেলে এবং স্থানীয় এলাকার কারবারি।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিচার সালিশকে কেন্দ্র করে স্থানীয় কারবারি কামিনী কুমার ত্রিপুরার সঙ্গে হৃদয় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। পরে পাহাড়ের ওপরে নিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হৃদয়কে হত্যা করে মরদেহ পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে রাখেন কামিনী কুমার। এ ঘটনায় কামিনী কুমারের সঙ্গে আরও আসামি জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, মাটিরাঙ্গা সার্কেলের এএসপি আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কমল ধর উপস্থিত ছিলেন।  

গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় পাহাড়ের ওপর থেকে হৃদয় ত্রিপুরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হৃদয়ের পরিবার মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ক্লু-লেস এ হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে আসামিদের শনাক্ত করে পুলিশ।  

এআর
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর