খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে অবৈধ অস্ত্রধারী, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ মাটিরাঙ্গা থানার বেলছড়ি ইউনিয়নের শাহজাহানের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এলজি, তিন রাউন্ড তাজা গুলি, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুটি চাঁদা আদায়ের রশিদ বহিসহ আসামী ব্রজেন ত্রিপুরাকে (৪৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে থানায় মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
