রাজধানীর যাত্রাবাড়ীতে বাসা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার বিকেলে যাত্রাবাড়ী গোবিন্দপুরের একটি ভাড়া বাসায় থেকে দেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম আক্তার বৃষ্টি (১৫) ফল বিক্রেতা মো. জাহাঙ্গীরের মেয়ে। তার বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর কেষ্টপুর গ্রামে। পড়তো একটি স্কুলের নবম শ্রেণীতে।
বৃষ্টির খালাতো বোন পারভীন আক্তার জানান, অল্পতেই রাগ করতো বৃষ্টি। সবশেষ মায়ের সাথে স্কুলের বেতন নিয়ে তার বিতণ্ডা হয়, সে কারণে এমন ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, রাতে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে বৃষ্টিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
অভিজাত নারী চোর, ১২ বছরে ৮০০ চুরি!