বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ: কাদের 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০১:০৮ পিএম

সরকারের কাজের অন্ধ সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ না থাকায় বিএনপির ‘নেতারা ক্লান্ত ও কর্মীরা হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে না, গীবত পার্টি করে! ঢালাওভাবে ইফতার পার্টি ডেকে সরকারের সমালোচনা করে। তাদের তো এখন কিছু নেই। নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ।

বিএনপির ইফতার পার্টিতে ‘মহান আল্লাহ পাকের গুণ কীর্তন হয় না’ মন্তব্য করে তিনি বলেন, গলাবাজি ছাড়া তাদের কিছু নেই। এখন সরকারের অন্ধ সমালোচনা করে।

বিএনপিকে ভাঙার দাবি অস্বীকার করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা ভাঙতে যাবো কেন! আমাদের কি কোনো দুর্বলতা আছে যে, বিএনপি থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে!

আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি মনে করে গণতন্ত্র মানে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়া। কিন্তু ক্ষমতার মালিক জনগণ।  জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব না।

সম্প্রতি খবর বেরিয়েছে যে, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি সদস্য হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনএমে যোগ দেওয়ার একটি ফরমসহ সাকিব ও হাফিজের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের বলেন, সাকিব আওয়ামী লীগের টিকেটে মাগুরা থেকে জয়লাভ করেছে। মনোনয়ন চাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য, তার আগে সে দলের কেউ ছিলো না। সে এখন নির্বাচিত হয়েছে। এর বেশি কিছু জানা নেই।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে কড়া তদারকি চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বাজার তদারকি হচ্ছে। কয়েকটি পণ্যের দাম বেধে দেয়া হয়েছে।

‘আর এরই মধ্যে কিছু পণ্যের দাম কমেছে। অন্যান্য পণ্যের দামও সাধ্যের মধ্যে রাখতে সরকারের চেষ্টার কমতি নেই, অপেক্ষা করুন,’ আশ্বাস দেন ওবায়দুল কাদের। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর