ওয়ারিশবিহীন বৃদ্ধার লাশ দাফনের দায়িত্ব নিল ছাত্রলীগ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৯:৪৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসপাতালে মৃত ওয়ারিশবিহীন এক বৃদ্ধার লাশ  দাফন করার দায়িত্ব নিয়েছে উপজেলা ছাত্রলীগ।

ওই বৃদ্ধার স্বজনরা পাশে কেউ না থাকায় হাসপাতাল থেকে মরদেহ নেয়া হয়নি। পরে তার দাফনের দায়িত্ব নেয় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শনিবার (১৭ জুলাই) রাত ১১ টার দিকে ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে বৃদ্ধার মরদেহ দাফন করা হয়। স্থানীয়রা জানান, ফাতেমা বেওয়ার স্বামী আজাহার আলী প্রায় এক বছর আগে মারা যান। পরে লালমনিহাটের ছিনাই এলাকায় স্বামীর বাড়ি থেকে চলে আসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়ায় ভাইয়ের বাড়িতে। লালমনিরহাটে তার কোন আপনজন ছিলেন না। এক ছেলে এক মেয়ে অনেক আগে থেকে ঢাকায় থাকেন। অন্যরা দরিদ্র হওয়ায় অসুস্থ্য হয়ে প্রায় দেড় মাস যাবত তিনি ভর্তি থেকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানেই শনিবার সন্ধ্যার আগে মারা যান তিনি। মারা যাওয়ার পর পরিবারের কেউ তাকে নিতে আসছিলেননা। এমনকি দেড় মাসেও বৃদ্ধার আপনজন বা কোনো আত্মীয় স্বজন হাসপাতালে খোঁজ নিতে আসেননি। পরে শনিবার তার মুত্যুর খবর ছড়িয়ে পড়লে লাশ দাফনের দায়িত্ব নেয় ছাত্রলীগ। 

এরপর রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের সামনে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. উম্মে হাফসা জানান,তিনি প্রায় দেড় মাস যাবত এখানে চিকিৎসাধীন ছিলেন।তাকে কেউ দেখতে আসেননি।

একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর