বেশি কথা বললে সব ফাঁস করে দেবো: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:১২ পিএম

বিএনপির নেতারা বেশি কথা বললে, সরকারের সাথে তাদের যোগাযোগ চেষ্টার সব তথ্য ফাঁস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতাই রাজনীতির কাক। ক্ষমতার উচ্ছিষ্ট পাওয়ার জন্য গোপনে আওয়ামী লীগের সাথেই ছিলো। এখন না পাওয়ার কষ্টে, ঘন ঘন সংবাদ সম্মেলন করে আবোল-তাবোল বলছে। তাদের সব যোগাযোগের রেকর্ড আছে বলেও জানান মন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলো কিন্তু হিসেবে মিলে নাই, এখন তারা মিডিয়ার সামনে এসে নানান কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে, সবকিছু ফাঁস করে দেব।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বেশি কথা বললে আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে, সবকিছু ফাঁস করে দেব। সরকারের সঙ্গে কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আমাদের কাছে আছে। বিএনপি দেশকে মগের মুল্লুক বানাতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে খেই হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, ‌স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে ৯.৫ শতাংশ প্রবৃদ্ধির বেগে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি তৈরি করেছিল, হত্যায় জড়িত ছিল, শুধু বঙ্গবন্ধু নয়, স্বাধীনতারও বিরোধিতা করেছিল, সেই অপশক্তি এখন ‌‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দেয়।

এই রাজনৈতিক অপশক্তি বারবার দেশে গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছে, সেই চক্রান্তেই বিএনপি গত নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে দিবাস্বপ্নের চূড়া থেকে ধপাস করে পড়ে গিয়ে এখন হাঁটছে, লিফলেট দিচ্ছে- উল্লেখ করে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা হাঁটেন, দৌড়ান কিন্তু আবার যদি মানুষ পোড়ানোর অপচেষ্টা করেন, জনগণ উচিত শিক্ষা দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. ইউনূসের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাঁর চিন্তা নাই। দেশে যখন বন্যা হয় তখন তাঁকে পাওয়া যায় না, যখন মানুষ পোড়ানো হয় তখন তার কোনো বক্তব্য পাওয়া যায় না, দেশে যখন দুর্যোগ হয় তখন ড. ইউনূসকে বিদেশে পুরস্কার নিতে ব্যস্ত থাকতে দেখা যায়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী নাহিদ খান তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের জীবনের ওপর আলোকপাত করেন।

এআরএস
বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে খুশি হয়েই তাকে এই সরকারের অংশ করা হয়েছে বলেও দাবি করেন গোলাম পরওয়ার। 
নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় ভোটকেন্দ্র থেকে সরাতে পারবেন না। ভোটকেন্দ্র দখলের কোনো পরিকল্পনা থাকলে তা ভুলে যান; আমরা কেন্দ্র পাহারা দেব।
জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...
ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর