লাশ ফেললেও আমাদের সরাতে পারবেন না: নাহিদ ইসলাম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রচারণার উদ্বোধনী বক্তব্যে নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় ভোটকেন্দ্র থেকে সরাতে পারবেন না। ভোটকেন্দ্র দখলের কোনো পরিকল্পনা থাকলে তা ভুলে যান; আমরা কেন্দ্র পাহারা দেব।

নাহিদ ইসলাম বলেন, এক হাসিনা চলে যাবে আর নতুন আরেক হাসিনা তৈরি হবে—এর জন্য মানুষ গণঅভ্যুত্থানে রক্ত দেয়নি। আমরা জীবন দিয়েছি সাম্য প্রতিষ্ঠা, সংস্কার, ইনসাফ এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য। এক চাঁদাবাজ-লুটেরা গিয়ে আরেকজন আসবে, এমন ব্যবস্থা আমরা চাই না।

তিনি অভিযোগ করেন যে, একটি দল জনজোয়ার দেখে ভয় পেয়ে এখন বিভ্রান্তিকর কথা বলছে। এবারের নির্বাচনকে তিনি ভূমিদস্যু, চাঁদাবাজ, লুটেরা এবং ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হিসেবে অভিহিত করেন।

সুবিধাবঞ্চিত ঢাকা-১১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকার ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিহত করা হবে। দখল হওয়া খাল ও জমি উদ্ধার করে যুবসমাজের জন্য খেলার মাঠ তৈরি করা হবে।

গণঅভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর