সবচেয়ে আপন মানুষ হারালেন পূজা চেরি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

পৃথিবীতে যার কোন বিকল্প নেই, জীবনের প্রতিটি মুহূর্তে যেন শীতল ছায়া হয়ে মাথার উপর থাকেন তার নাম ‘মা‘। ‘মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে..’। এই প্রাণপ্রিয় মা হারা হলেন আজ ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।

শুটিং কিংবা বাইরে যেখানে যাবেন, সঙ্গে মা থাকা চাই। বেশির ভাগ সময় মায়ের সঙ্গে কাটত এই অভিনেত্রীর।  চাওয়া–পাওয়া, আবদার—সবই ছিলো মায়ের কাছে। দীর্ঘদিন মায়ের অসুস্থতার জন্য কাজেও নিয়মিত হতে পারেননি পূজা। চেয়েছিলেন, মা সুস্থ হলে নিয়মিত শুটিং শুরু করবেন। মনের জমানো কথাগুলো মাকে বলবেন। আবার আগের মতো রাগ, অভিমান, খুনশুটি চলবে মায়ের সঙ্গে। তা আর হলো না। আজ রোববার সকালে মাকে হারিয়েছেন এই অভিনেত্রী। মাকে হারিয়ে বাকরুদ্ধ পূজা চেরি।

পূজা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা, আমার পাশে সব সময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব।’

শুটিংয়ে একসময় পূজা চেরির মা নিয়মিত সঙ্গে যেতেন। কয়েক বছর ধরে মায়ের অসুস্থতার জন্য পূজা নিজেই চাইতেন মাকে সঙ্গে না নিতে। এ সময়ে শুটিংয়ে যা যা ঘটত, সেগুলো মায়ের সঙ্গে ভাগাভাগি করতেন। মা ছিলেন পূজা চেরির কাছে বন্ধুর মতো। সবকিছু বন্ধুকে যেভাবে বলা যায়, যেভাবে বন্ধুর সঙ্গে হাসা যায়, সেভাবেই মায়ের সঙ্গে মনের জমানো কথাগুলো বলে হাসতেন, গড়িয়ে পড়তেন পূজা। সেই বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ এই অভিনেত্রী।

পূজা স্ট্যাটাসে লিখেছেন, ‘কিন্তু এইটা কী হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব? বলো তুমি? মা মাগো, পারলে আমাকে মাফ করে দিয়ো মা। একমাত্র তুমি ছিলে, যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিল্লাতাম, আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কী যে শান্তি লাগত, কিন্তু এখন। মামুনি, বলারও কেউ নাই। নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা কোরো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব।’

চিত্রনায়িকা পূজা চেরির মা ঝরনা রায় আজ বেলা ১১টায় নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মা দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল।

পূজা চেরি খুলনার গাজীরহাটে ২০০৩ সালে ২০ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন । ২০১৮ সালে নূর জাহান এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি রায়হান রাফির পোড়ামন-২ এ পরী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

এনএন
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর