কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৬:৫৮ পিএম

রাজধানীর বনানী এলাকার কড়াইলের গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার বিকাল ৪টা ৫ মিনিটে গোডাউন বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে চারটার দিকে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত বছরের ২৩ ফেব্রুয়ারি বিকেলে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কেএসএইচ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর