ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললো আদালত

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩৩ পিএম

ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলা শুরুর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ দিয়েছে নিউইয়র্ক আদালত। মঙ্গলবার বিচারপতি হুয়ান মার্চান এ আদেশ দেন।

ট্রাম্পকে আদালতের কর্মী, বিচারক, সাক্ষী এবং জেলা অ্যাটর্নির কার্যালয়ের আইনজীবী বা তাদের পরিবার সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অনুরোধের প্রেক্ষিতে বিচারপতি হুয়ান মার্চান ট্রাম্পকে এ আদেশ দেন।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিচারপতি মার্চানের মেয়েকে আক্রমণ করেন ট্রাম্প। সেই সঙ্গে বিচারককে ট্রাম্প বিদ্বেষী বলে অভিহিত করেন।

এমন আদেশে ক্ষুব্ধ ট্রাম্পের প্রচারণা শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়েছে,  বিচারকের এমন আদেশ ট্রাম্পের বাক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ এপ্রিল ট্রাম্পের বিচার শুরু হবে। বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি মার্চান এই দিন ধার্য করেছেন। এর ফলে এই প্রথম কোনও ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনও প্রেসিডেন্টের বিচার শুরু হতে যাচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে। ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কয়টি অস্বীকার করেছেন।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর