‘অনিয়ম করে’ ভোটের খরচ তুলবেন এমপি!

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:২০ পিএম

নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ প্রকাশ্যে ‘দুর্নীতি’ করার ঘোষণা দিয়েছেন। 

স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনে এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলবো। এতটুকু অনিয়ম আমি করবোই।

বুধবার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ একাত্তরের হাতে আসে।

একজন সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে।

ওই অনুষ্ঠানে স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ আরও বলেন, ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছি ২৭ লাখ টাকা দিয়ে। ইচ্ছা করলে আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম। কিন্তু আমার যেহেতু টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনবো, ওই টাকা দিয়ে কিনবো। ওই টাকা আমি তুলে নেবো। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলব।

আবুল কালাম আজাদ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, একজন সংসদ সদস্য যদি প্রকাশ্য কোন অনুষ্ঠানে অনিয়ম দুর্নীতি করার ঘোষণা দেন তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। সংসদ সদস্যের এমন বক্তব্য তার সহকারী এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে উৎসাহিত হবেন।

তিনি আরও বলেন, এমপি যদি এক কোটি টাকা দুর্নীতি করতে চান তাহলে তার সহযোগীরা আরও কয়েক কোটি টাকা দুর্নীতি করে সেই টাকা তুলে দেবেন। এটা একদিকে যেমন পরিষ্কারভাবে শপথের লংঘন অন্যদিকে নির্বাচনী বিধিরও লংঘন। নির্বাচনী ব্যয় অনুযায়ী একজন সংসদ সদস্য এক কোটি ২৬ লাখ টাকা ব্যয় করতে পারেন না।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, কীভাবে সংসদ সদস্য সকলের সামনে এমন কথা বললেন, তা আমি জানি না। এমন কথাতে আমি নিজেও বিব্রত হয়েছি।

তবে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার একাত্তরকে বলেন, ‘ওটা এমন কিছু না। বক্তব্য দেয়ার সময় মজা করে আমি কথাটা বলেছি। ওটা সিরিয়াস কোনো কথা নয়।’

কেএসএইচ
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
বিগত সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর